ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি ও সদস্যদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৫ এপ্রিল  রাঙ্গামাটি পুলিশ লাইন্সে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। ​

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম-এর সঞ্চালনায় সভায় বিভিন্ন ইউনিট থেকে আগত সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ তাদের পেশাগত ও ব্যক্তিগত নানা সমস্যার কথা পুলিশ সুপারের নিকট তুলে ধরেন।

পুলিশ সুপার  অত্যন্ত মনোযোগ সহকারে প্রত্যেকের বক্তব্য শোনেন। এসময় তিনি কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন এবং বাকি সমস্যাগুলো দ্রুত নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। ​

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব শৃঙ্খলা ও পেশাদারিত্বের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

সদস্যদের কাজের স্পৃহা বৃদ্ধিতে বিগত মাসে মাঠপর্যায়ে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন অফিসার ও ফোর্সকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার। এই পুরস্কার সদস্যদের আগামীতে আরও নিষ্ঠার সাথে কাজ করতে উৎসাহিত করবে বলে সভায় জানানো হয়।

​কল্যাণ সভায় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন। জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা সুদৃঢ় করতে প্রতি মাসেই এই ধরনের সভার আয়োজন করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:১৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
৫ বার পড়া হয়েছে