ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ

চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান এর সঙ্গে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের ১৯ মার্চ সকাল সাড়ে ১১ টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় নবাগত পুলিশ সুপার মহোদয় পর্যায়ক্রমে উপস্থিত সকল সাংবাদিকদের সাথে পরিচিতি, কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, কাঙ্ক্ষিত জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক-মহাসড়কে সিন্ডিকেট ও চাঁদাবাজি দমন, ফুটপাত দখলমুক্তকরণ, যানজট নিয়ন্ত্রণসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রমে আরও গতিশীলতা আনয়নের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, সাইবার বুলিং ও কিশোর গ্যাংয়ের উৎপাতমুক্ত চুয়াডাঙ্গা বিনির্মাণে সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। প্রকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে একযোগে কাজ করলে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে বলে তিনি মত প্রকাশ করেন।

উক্ত সভায় আরোও উপস্থিত ছিলেন জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); চুয়াডাঙ্গাসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০২:৩৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
১৪৪ বার পড়া হয়েছে