ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিশেষ নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ৩ টায় শোলাকিয়া ঈদগাহ মাঠে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। ​কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে ঈদ জামাতের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

​ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, মুসল্লীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে। এবারের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পুরো মাঠ ও আশপাশের এলাকাকে কয়েকটি সেক্টরে ভাগ করা হয়েছে।

প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকবেন একজন করে অতিরিক্ত পুলিশ সুপার। প্রথাগত নিরাপত্তার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পুরো এলাকা সার্বক্ষণিকভাবে ড্রোন (Drone) দ্বারা তদারকি করা হবে। পুলিশ সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন যেন মুসল্লীরা কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে ঈদ জামাত আদায় করতে পারেন। ​

নিরাপত্তা ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), সংশ্লিষ্ট সকল সার্কেল অফিসার, কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ​

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০২:২৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
১২৩ বার পড়া হয়েছে