ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরের নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোছাঃ ফারহানা ইয়াসমিন

নিজস্ব সংবাদ

জামালপুর জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোছাঃ ফারহানা ইয়াসমিন। বুধবার (১৮ মার্চ) তিনি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে এই দায়িত্ব বুঝে নেন।

​দায়িত্বভার গ্রহণের লক্ষ্যে নবাগত পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সেখানে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন। সালাম গ্রহণ শেষে তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশলাদি বিনিময় করেন।

​২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন মোছাঃ ফারহানা ইয়াসমিন। পেশাগত জীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে অত্যন্ত সুনাম, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে এসেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বগুড়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।

​দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং জনবান্ধব পুলিশিং সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। জামালপুর জেলাকে অপরাধমুক্ত ও নিরাপদ জনপদে রূপান্তর করাই তার অন্যতম লক্ষ্য বলে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০১:২৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
১২৩ বার পড়া হয়েছে