ঢাকা ১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে চার স্তরের নিরাপত্তা

নিজস্ব সংবাদ

দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঈদগাহ ময়দান হিসেবে খ্যাত দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে পবিত্র ঈদুল ফিতর এর বৃহৎ জামাত সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা পুলিশ।

১৮ মার্চ বুধবার সকালে ঐতিহাসিক এই ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।

পরিদর্শনকালে পুলিশ সুপার মাঠের প্রবেশ ও বাহির পথ, মুসল্লিদের বসার স্থান, ভিআইপি প্রটোকল, পার্কিং ব্যবস্থা এবং জরুরি সেবার প্রস্তুতিসমূহ খতিয়ে দেখেন। তিনি মাঠের বিভিন্ন পয়েন্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে পুলিশ সুপার জানান

, কয়েক লাখ মুসল্লির সমাগমকে মাথায় রেখে জেলা পুলিশের পক্ষ থেকে ‘চার স্তরের নিñিদ্র নিরাপত্তা’ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সুপার মো. জেদান আল মুসা বলেন,

‘আমরা একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ঈদের জামাত সম্পন্ন করতে বদ্ধপরিকর। মুসল্লিরা যেন নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন, সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এক্ষেত্রে আমরা সম্মানিত নাগরিকদের সহযোগিতা কামনা করছি। পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:১৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
৯৮ বার পড়া হয়েছে