ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

নিজস্ব সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, বিশেষ দোয়া এবং শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​

৫ আগস্ট বুধবার ঐতিহাসিক এই দিনে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই আন্দোলনের সকল শহিদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

​এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ঠাকুরগাঁওসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

​পুষ্পস্তবক অর্পণ শেষে শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে আলোচনা সভা এবং জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ঠাকুরগাঁও জেলার  পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৫:৪৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
১২৫ বার পড়া হয়েছে