লালমনিরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেলা পুলিশের গভীর শ্রদ্ধাঞ্জলি
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে লালমনিরহাটে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে লালমনিরহাট জেলা পুলিশ।
৫ আগস্ট বুধবার ঐতিহাসিক এই দিনে লালমনিরহাটে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান জুলাই আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান ।
এ সময় পুলিশ সুপারের সঙ্গে লালমনিরহাট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তারা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন এবং দেশের শান্তি, শৃঙ্খলা ও গণমানুষের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাদের আদর্শ দেশপ্রেম, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।












