ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুষ্পস্তবক অর্পণ ও সংবর্ধনা অনুষ্ঠান

পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

নিজস্ব সংবাদ

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​৫ আগস্ট বুধবার জুলাই স্মৃতিস্তম্ভে পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী

​পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাঈদ

​আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন, এমপি

​সভায় বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠান শেষে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া তাদের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

​এ সময় পিরোজপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৩:১৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
৮ বার পড়া হয়েছে