সিলেটে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ডিআইজির পুষ্পস্তবক অর্পণ
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সিলেটের রিকাবিবাজারস্থ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিললুর রহমান।
৫ আগস্ট বুধবার সকালে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে ডিআইজি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে সম্মান জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জেলা শিল্পকলা একাডেমি, সিলেটে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ এর আলোচনা সভা এবং শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, শহীদ ও আহত বীর যোদ্ধাদের আত্মত্যাগ এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাদের অসামান্য অবদানের কথা স্মরণ করা হয়। পরে শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনের বীর যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।












