ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলানিউজের সাংবাদিক কিসমত খন্দকারের মৃত্যুতে ডিআরইউর শোক

নিজস্ব সংবাদ

মুক্তিযোদ্ধা ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য, বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট সাংবাদিক কিসমত খন্দকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর আফতাবনগরের নাগরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। 

শোকবার্তায় ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নেতৃদ্বয় বলেন, কিসমত খন্দকার ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, নিষ্ঠাবান, সৎ ও পেশাদার সাংবাদিক। মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসী অবদান এবং স্বাধীন বাংলাদেশের সাংবাদিকতায় তাঁর দীর্ঘদিনের নিষ্ঠাপূর্ণ ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তাঁর কর্মময় জীবন নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ একজন বীর মুক্তিযোদ্ধাকে এবং সাংবাদিক সমাজ একজন অভিজ্ঞ, সজ্জন ও নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারালো।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০২:৫৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
৬ বার পড়া হয়েছে