ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ

ফরিদপুর জেলা পুলিশ লাইনসের শহীদ সালাম সভা কক্ষে ২৯ এপ্রিল বুধবার সকাল ১০ টায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএম। ​সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ তাদের পেশাগত ও ব্যক্তিগত নানা সমস্যার কথা সরাসরি পুলিশ সুপারের কাছে তুলে ধরেন।

পুলিশ সুপার সদস্যদের কথা অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং উদ্ভূত সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন। পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা এবং সদস্যদের মনোবল বৃদ্ধির ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

​আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য সভায় বেশ কয়েকজন পুলিশ সদস্যকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্তির মূল ক্ষেত্রগুলো ছিল, ​অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার,​ডাকাত ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার,​পরোয়ানা (ওয়ারেন্ট) নিষ্পত্তি ও প্রসিকিউশন দাখিল,​মামলা নিষ্পত্তি ও দাপ্তরিক কাজের দক্ষতা

​সাহসী ও বুদ্ধিদীপ্ত ভূমিকার স্বীকৃতিস্বরূপ পুলিশ সুপার  নির্বাচিত সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এছাড়া পিআরএল (অবসর প্রস্তুতিমূলক ছুটি) গমনকৃত পুলিশ সদস্যদেরও বিশেষ সম্মাননা ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।

​কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)
ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)মোঃ শামছুল আজম,  অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)মোঃ রায়হান গফুর,,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)আজমীর হোসেন,

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল)মোঃ রেজওয়ান দিপু, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল)মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল)মোঃ আজম খান,মেডিকেল অফিসার (পুলিশ হাসপাতাল) ডা. সৈয়দ হাসানুল কবীর

​সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার তার সমাপনী বক্তব্যে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিধান করতে সবাইকে আরও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:১৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
১৩ বার পড়া হয়েছে