বরগুনায় চীফ হুইপ নুরুল ইসলাম এমপি-কে ‘গার্ড অব অনার’ ও উষ্ণ অভ্যর্থনা
বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নুরুল ইসলাম, এমপি ১৯ মার্চ (বৃহস্পতিবার) বরগুনা জেলা সফরে আগমন করেছেন। তার এই রাষ্ট্রীয় সফরকে কেন্দ্র করে বরগুনা জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।
চীফ হুইপ বরগুনা সার্কিট হাউসে পৌঁছালে বরগুনা জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে সশস্ত্র সালাম ও ‘গার্ড অব অনার’ প্রদান করে। রাষ্ট্রীয় এই সম্মাননা গ্রহণের পর তিনি উপস্থিত কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন।
সার্কিট হাউসে চীফ হুইপকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা এবং বরগুনার জেলা প্রশাসক। এ সময় বরগুনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ট্যাগস :










