ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা এবং পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) জেলা পুলিশের কনফারেন্স রুম ও পুলিশ লাইন্স মিলনায়তনে পৃথকভাবে এই কর্মসূচি পালন করা হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। অপরাধ পর্যালোচনা সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, পরোয়ানা তামিল এবং মাদক নিয়ন্ত্রণে অফিসার ইনচার্জদের (ওসি) বিশেষ নির্দেশনা প্রদান করা হয়।

পুলিশ সুপার তার বক্তব্যে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে এবং পবিত্র রমজান মাসে বাজার মনিটরিং ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। ​

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ​সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)
​তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ​চাতক চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল)উপস্থিত ছিলেন। ​এছাড়াও সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মো: রফিকুল ইসলাম,

সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) শেখ মুরসালিন, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) প্রণয় রায় এবং সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) এস এম ফজলে রাব্বি রাজিবসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), আর আই এবং পুলিশ লাইন্সের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

​অপরাধ পর্যালোচনা সভা শেষে পুলিশ লাইন্স মিলনায়তনে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ এবং জেলা পুলিশের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ এই ইফতার মাহফিলে অংশ নেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:৫৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
১১৮ বার পড়া হয়েছে