ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টোল প্লাজা ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে স্বস্তিদায়ক ঈদ যাত্রা

নিজস্ব সংবাদ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-মাওয়া রুটে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও যানজটমুক্ত রাখতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।  ২৯শে রমজান (১৯ মার্চ) ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এবং পদ্মাসেতু উত্তর থানার টোল প্লাজা এলাকার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার ।

​পরিদর্শনকালে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম জানান, এখন পর্যন্ত এক্সপ্রেসওয়ে এবং টোল প্লাজা এলাকায় কোনো প্রকার দুর্ঘটনা, যানজট বা যানবাহনের দীর্ঘ সারি পরিলক্ষিত হয়নি। যাত্রীরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে পদ্মা সেতু পার হয়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন।

​তিনি আরও উল্লেখ করেন আকস্মিক যানজট, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে সিনিয়র অফিসারদের তদারকিতে পুলিশ সদস্যরা সতর্ক ও সক্রিয় রয়েছেন। দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়েছে। ​

পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে আরও উপস্থিত ছিলেন, মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)। মোঃ ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)।  আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল)। ​পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং ট্রাফিক ইন্সপেক্টরগণ (টিআই)।

​সরেজমিনে দেখা গেছে, এক্সপ্রেসওয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকায় এবং টোল প্লাজায় দ্রুত টোল আদায়ের ব্যবস্থা করায় যানবাহনের গতি সচল রয়েছে।

জেলা পুলিশের এই কঠোর নজরদারির ফলে ঢাকা-মাওয়া রুটে গত কয়েক বছরের তুলনায় এবারের ঈদ যাত্রা অনেক বেশি স্বস্তিদায়ক বলে মনে করছেন সাধারণ যাত্রীরা। ​মুন্সীগঞ্জ জেলা পুলিশ নিশ্চিত করেছে যে, ঈদের ছুটি শেষ না হওয়া পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:১৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
৫১ বার পড়া হয়েছে