ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের ৫ থানায় মোটরসাইকেল বিতরণ

নিজস্ব সংবাদ

চাঁদপুর জেলা পুলিশের আওতাধীন ৫টি থানার কার্যক্রম আরো গতিশীল ও ত্বরান্বিত করতে সরকারি টহল যান হিসেবে নতুন মোটরসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের নিকট এসব মোটরসাইকেল হস্তান্তর করা হয়।

মোটরসাইকেল প্রাপ্ত থানাগুলো হলো : হাজীগঞ্জ, শাহরাস্তি, কচুয়া, মতলব উত্তর ও মতলব দক্ষিণ থানা। পুলিশ সুপার মো. রবিউল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে মোটরসাইকেলের চাবি তুলে দেন।

বিতরণকালে পুলিশ সুপার বলেন, ‘জেলা পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করা এবং দ্রুততম সময়ে জনমানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।

এর মাধ্যমে টহল কার্যক্রম জোরদার হবে এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ আরো সক্রিয় ভূমিকা পালন করতে পারবে।’ মোটরসাইকেল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেনÑ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর। অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর। সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. জাবীর হুসনাইন সানীব। সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরী। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানান, নতুন এই যানগুলো থানায় যুক্ত হওয়ায় দুর্গম এলাকায় টহল দেওয়া এবং দ্রুত অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ সুবিধা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৩:৫৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
৯০ বার পড়া হয়েছে