ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আসছে ককটেল টু, পারিশ্রমিকে শীর্ষে শাহি

নিজস্ব সংবাদ

বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘ককটেল টু’ নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। ছবিটির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই শুরু হয়েছে নতুন আলোচনা।

বিশেষ করে শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যানন এই তিন তারকার পারিশ্রমিক নিয়ে ভক্তদের কৌতূহল এখন তুঙ্গে। ২০১২ সালের জনপ্রিয় সিনেমা ‘ককটেল’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হচ্ছে ‘ককটেল টু’।

শুক্রবার (১৩ মার্চ) ছবিটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হয়। তিনটি আলাদা পোস্টারে দেখা যায় ছবির তিন প্রধান চরিত্রকে। একটি পোস্টারে গাড়িতে বসে আরামদায়ক ভঙ্গিতে কৃতি শ্যানন, আরেকটিতে সমুদ্রতটে দাঁড়িয়ে শাহিদ কাপুর এবং অন্য পোস্টারে মোবাইল ফোনে প্রকৃতির ছবি তুলতে ব্যস্ত রাশমিকা মান্দানাকে দেখা যায়।

বলিউড সংশ্লিষ্টদের বরাত দিয়ে জানা গেছে, পারিশ্রমিকের দিক থেকে তিন তারকার মধ্যে এগিয়ে আছেন শাহিদ কাপুর। এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি নিয়েছেন ৩৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯ কোটি টাকার সমান।

‘কবীর সিং’ সিনেমার সাফল্যের পর থেকেই শাহিদের পারিশ্রমিক উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানা গেছে। অন্যদিকে অভিনেত্রী কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানার পারিশ্রমিক প্রায় সমান।

জানা গেছে, দুজনেই এই ছবির জন্য ১৫ কোটি রুপি করে পারিশ্রমিক নিয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ের পর কৃতির পারিশ্রমিক যেমন বেড়েছে, তেমনি ‘পুষ্পা’ সিনেমার সাফল্যের কারণে রাশমিকাও এখন বলিউডে বড় অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন।

তবে পারিশ্রমিকে পার্থক্য থাকলেও সিনেমার গল্পে তিন তারকারই সমান গুরুত্ব থাকবে বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, ছবিটিতে প্রেমের গল্পের পাশাপাশি থাকবে নতুন ধরনের টুইস্ট, যা দর্শকদের জন্য ভিন্ন অভিজ্ঞতা তৈরি করতে পারে।

বলিউডে নায়ক ও নায়িকাদের পারিশ্রমিকের বৈষম্য নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। অতীতে কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও দেখা গেছে। যেমন এক সাক্ষাৎকারে অভিনেত্রী মাধুরী দীক্ষিত জানিয়েছিলেন, ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমায় তিনি সহঅভিনেতা সালমান খানের চেয়েও বেশি পারিশ্রমিক পেয়েছিলেন।

তবে সমসাময়িক সময়ে অধিকাংশ ক্ষেত্রেই নায়কেরাই বেশি পারিশ্রমিক পান। ‘ককটেল টু’-এর ক্ষেত্রেও সেই প্রবণতাই দেখা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৩:৪১:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
৬ বার পড়া হয়েছে