ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী কালী পূজার স্থান পরিদর্শন করলেন পুলিশ সুপার

নিজস্ব সংবাদ

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন শেখরনগরস্থ ঐতিহ্যবাহী কালী পূজার স্থান পরিদর্শন করলেন পুলিশ সুপার। ১১ মার্চ বুধবার বিকেল ২টায় মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন শেখরনগরস্থ শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে আসন্ন ৫৩২তম কালী পূজার স্থান পরিদর্শন করেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।

প্রতিবছরের ন্যায় এ বছরেও আগামী ২৪-২৫ মার্চ ২দিন হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব কালীপূজা (পাঠাবলি) উদযাপিত হবে। পুলিশ সুপার সহকর্মী ও পূজা উদযাপন কমিটির সদস্যদের নিয়ে কালী মন্দির ও তার আশপাশে এলাকা সরেজমিনে পরিদর্শন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয় প্রতিবছর এই ধর্মীয় উৎসবে ৩ থেকে ৪ লক্ষ মানুষের সমাগম হয়। মন্দির এলাকা ও পূজায় আগত সকল মানুষের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, চুরি, ডাকাতি, মাদক প্রতিরোধ সর্বোপরি সুষ্ঠু ও নির্বিঘ্ন উদযাপনে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে সুপার সবাইকে অবগত করেন।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কামরান হোসেন, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নান ও পূজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

You sent
Sent
Write to

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০২:৪৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
৩ বার পড়া হয়েছে