যশোরে আইজিপির ঈদ উপহার তুলে দিলেন পুলিশ সুপার
‘কর্তব্যের তরে করে গেল যারা, আত্মবলিদান প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি তোমাদের সম্মান’ এই প্রতিশ্রুতি বুকে ধারণ করে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী দেশপ্রেমিক পুলিশ সদস্যদের পরিবারবর্গকে ঈদ শুভেচ্ছা বার্তাসহ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
১১ মার্চ বুধবার বেলা ১২টায় যশোর জেলার পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে ইন্সপেক্টর আইজিপি কর্তৃক প্রেরিত পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা বার্তাসহ উপহার সামগ্রী যশোর জেলার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ৪ জন পুলিশ সদস্যদের পরিবারবর্গের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা।
এ সময় পুলিশ সুপার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ যশোর সবসময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন। উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
You sent


























