ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার ৩

নিজস্ব সংবাদ

মুন্সিগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে পিস্তল, গুলি, ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছেন পুলিশের জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। ১৭ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের ছোট মাকুহাটি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- ছোট মাকুহাটি গ্রামের শুভ গাজী (৩৭), রাসেল শিকদার (৪৩) এবং মধ্যমাকুহাটি গ্রামের আল-আমিন মাঝি (৩২)। বিকেল ৪টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এ তথ্য জানান। পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শুভ গাজীর বাড়িতে অভিযান চালায়।

এ সময় রাসেল শিকদার পালানোর চেষ্টা করলে তাকে আটক করে তল্লাশি চালিয়ে ৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে বাড়ির মালিক শুভ গাজীর কাছ থেকে আরো ৩০০টি বড়ি ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় বাড়ির একটি কক্ষে অবস্থানরত আল-আমিন মাঝিকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

পরবর্তী সময়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই কক্ষ থেকে একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির ও ডিবির ওসি ইশতিয়াক আশরাফ রাসেলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৩:৫৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
৭ বার পড়া হয়েছে