মতলব উত্তরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা মাসুদ রানা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মতলব উত্তর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সফল যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা।
এক শুভেচ্ছা বার্তায় মাসুদ রানা বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সাম্য ও সহমর্মিতা।
এই আনন্দের দিনে আমি মতলব উত্তর উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষ এবং বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মীদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা।”
তিনি আরও বলেন, “ঈদ আমাদের ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা যেন একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি। সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের রোজা ও ইবাদত কবুল করুন।”
সবশেষে তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করেন এবং আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।

























