ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান কবিরের ঈদ শুভেচ্ছা

নিজস্ব সংবাদ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তেজগাঁও থানা ও ঢাকা মহানগরসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান কবির।

১৮ মার্চ বুধবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর।

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ব আর সাম্যের শিক্ষা। এই উৎসবের দিনে আমি পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের ব্যক্তি, পারিবারিক ও জাতীয় জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করেন।”

তিনি আরও বলেন, “বিএনপি সবসময় জনগণের সুখে-দুঃখে পাশে ছিল এবং থাকবে। বর্তমান এই কঠিন সময়েও আমরা সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে যাচ্ছি। ঈদের এই আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়, এটাই আমাদের কামনা।”

হাফিজুর রহমান কবির দেশবাসীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বলেন, “আসুন, আমরা হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের প্রতি সহমর্মী হই এবং একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করি। সবাইকে আবারো পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা— ঈদ মোবারক।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:৪২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
২৬ বার পড়া হয়েছে