মতলববাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শাহজাহান সরদার
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মতলব উত্তর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মো. শাহজাহান সরদার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই পরম মমতা ও ভ্রাতৃত্বের বন্ধন।
পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করুক এটাই আমার প্রত্যাশা।” শাহজাহান সরদার আরও বলেন, “ব্যক্তিগত ও সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন পবিত্র ঈদুল ফিতরের শিক্ষাকে কাজে লাগিয়ে একটি সুখী ও সমৃদ্ধ সমাজ গঠনে এগিয়ে আসতে পারি।
এই আনন্দঘন মুহূর্তে আমি মতলব উত্তর উপজেলার সকল নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক।” শুভেচ্ছা বার্তায় তিনি বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে সকলকে ধৈর্য ও সহনশীলতার সাথে উৎসব পালনের আহ্বান জানান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।

























