গাজীপুরে আউটসোর্সিং ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ঈদ উপহার দিলেন পুলিশ সুপার
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গাজীপুর জেলায় কর্মরত আউটসোর্সিং ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন গাজীপুর জেলার পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন।
এ সময় তিনি কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কল্যাণে পুলিশ বিভাগের পক্ষ থেকে সবসময় পাশে থাকার আশ্বাস দেন। অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, “ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আমাদের সহকর্মীরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন, তাই তাদের মুখে হাসি ফোটাতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।” উপহার পেয়ে কর্মচারীরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগের জন্য পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক) মাহবুবুর রহমানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

























