ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাঙামাটি কোতয়ালী থানার ওসি জসীম উদ্দীনের বিশেষ সম্মাননা লাভ

নিজস্ব সংবাদ

রাঙামাটি পার্বত্য জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন।

রবিবার (২৯ মার্চ ) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। তিনি ওসির হাতে সম্মাননা স্মারক ও বিশেষ পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও সাহসিকতার স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো টিমের জন্য অনুপ্রেরণার উৎস। জননিরাপত্তা নিশ্চিত করা এবং রাঙামাটিকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি জেলার সকল পুলিশ সদস্যকে জনগণের আস্থা অর্জন এবং অপরাধ দমনে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত কর্মকর্তারা মনে করেন, এ ধরনের স্বীকৃতি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের প্রতি আগ্রহ ও উদ্দীপনা বহুগুণে বৃদ্ধি করে।

এদিকে, ওসি মো.জসীম উদ্দীনের এই সাফল্যে কোতয়ালী থানার পুলিশ সদস্যদের মাঝে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। স্থানীয় সাধারণ মানুষও পুলিশের এই ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৩:১৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
১২ বার পড়া হয়েছে