মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ মঙ্গলবার পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুর জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়-এর উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিলশেডে এক মনোরম পরিবেশে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আগত অতিথিদের পুলিশ সুপার স্বাগত জানান।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত সকলের উদ্দেশ্যে পুলিশ সুপার পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন। দেশ, জাতি এবং মেহেরপুর জেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। মাহফিলে দোয়া পরিচালনা করেন পুলিশ লাইন জামে মসজিদের পেশ ইমাম।
মেহেরপুর জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং পুনাক সভানেত্রী টুম্পা সরকার-এর আমন্ত্রণে উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিজ্ঞ জেলা ও দায়রা জজসহ অন্যান্য বিচারকগণ, জেলা প্রশাসক অন্যান্য ম্যাজিস্ট্রেটগন, সিভিল সার্জন, অধ্যক্ষ, মেহেরপুর সরকারি কলেজ, সিও বিজিবি,
মেহেরপুর আর্মি ক্যাম্পে দায়িত্বরত লেফটেন্যান্ট কর্নেলসহ অন্যান্য অফিসারবৃন্দ, র্যাব কমান্ডার, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, জেলা নির্বাচন অফিসার, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), মেহেরপুরের সহ-সভানেত্রী ও অন্যান্য সদস্যবৃন্দ, জেলা পুলিশের সকল ইউনিট থেকে আগত অফিসার ও ফোর্সবৃন্দ।
You sent


























