ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে পরিবহন নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

নিজস্ব সংবাদ

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে হবিগঞ্জের পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন। সভায় ঈদকে সামনে রেখে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানজট নিরসন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ফিটনেসবিহীন যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার পরিবহন মালিক ও সংশ্লিষ্ট সকলকে আইন মেনে চলা এবং যাত্রীদের সাথে মানবিক আচরণ করার আহ্বান জানান।

এ সময় মোটর মালিক সমিতির নেতৃবৃন্দ ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে জেলা পুলিশের সাথে সমন্বয় রেখে কাজ করার আশ্বাস প্রদান করেন। এ সময় হবিগঞ্জ জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও জেলার পরিবহন মালিক-শ্রমিক সমিতির বিভিন্ন পদবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
You sent

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৩:৫৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
১ বার পড়া হয়েছে