ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকের বিদায় সংবর্ধনা

নিজস্ব সংবাদ

জামালপুর জেলার সব মহলে সমাদৃত সততা, নৈতিকতা ও মানবিক কর্মতৎপরতায় গুণান্বিত জনবান্ধব পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেককে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১০ মার্চ মঙ্গলবার পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জামালপুর জেলা পুলিশের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বদলিজনিত বিদায়ে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা বিদায়ী পুলিশ সুপারের বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। সকলের বক্তব্যে কর্মকালের বিদায়ী পুলিশ সুপার একজন দক্ষ সৎ, কর্মোদ্যমী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে আলোচিত হন।

সহকর্মীরা বিদায়ী পুলিশ সুপারের পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পরবর্তীতে বিদায়ী পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেককে জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম পিপিএম, সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো. ইমরুল হাসান,

সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঁঞাসহ বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সদ্য বিদায়ী পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করতে যাচ্ছেন।
You sent

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৩:৫৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
১ বার পড়া হয়েছে