ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে মালিক ও পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়

নিজস্ব সংবাদ

আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উদযাপন উপলক্ষে পরিবহন মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ মার্চ মঙ্গলবার গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উদযাপন উপলক্ষে ঘরমুখী মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখার লক্ষ্যে বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন। এ সময় পুলিশ সুপার ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন এবং পরিবহন ব্যবস্থাপনা সুষ্ঠু রাখা, অতিরিক্ত ভাড়া আদায় না করা, যানজট নিরসন ও যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার বিষয়ে পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমানসহ গাজীপুরস্থ পরিবহন মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৩:৫০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
১ বার পড়া হয়েছে